Wednesday, June 24, 2026
spot_img
Homeমুল পাতাসড়ক ও ফুটপাত থেকে ৪৫ টি অস্থায়ী দোকান উচ্ছেদ

সড়ক ও ফুটপাত থেকে ৪৫ টি অস্থায়ী দোকান উচ্ছেদ

প্রাইম ভিশন ডেস্ক »

নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও কে বি ফজলুল কাদের রোডে অবৈধ ভাবে ফুটপাত ও নালা দখল করে দোকান/ ভ্যানগাড়ি বসিয়ে এবং দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে ফুটপাত ও নালা দখল করে অবৈধ ভাবে দোকান /ভ্যানগাড়ি বসিয়ে এবং দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় প্রায় ৪৫ টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতে দোকানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়