Thursday, June 25, 2026
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে বিদেশি জাল টাকার রমরমা ব্যবসা, তৈরি হয় আন্দরকিল্লায়

চট্টগ্রামে বিদেশি জাল টাকার রমরমা ব্যবসা, তৈরি হয় আন্দরকিল্লায়

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট নুর হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব জাল মুদ্রা জব্দ করা হয়।

এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানবিজ উদ্দিন ও মো. আসিফ।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ডলার, ইউরো, রিয়াল, দিরহাম ও বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, এসব জাল নোট নগরের আন্দরকিল্লা এলাকায় একটি প্রেসে ছাপানো হয়েছিল।

এ ছাড়াও র‍্যাবের অভিযানে ঘটনাস্থল থেকে সাতটি মোবাইল ফোন, সাতটি ক্রেডিট কার্ড, একটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়