Homeমুল পাতাচট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫২.৫৭ শতাংশ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫২.৫৭ শতাংশ

প্রাইম ভিশন ডেস্ক »

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন।

চট্টগ্রাম নগরে পাসের হার ৭০.৯০ শতাংশ। জেলায় পাসের হার ৪৩.৬৩ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১.২৪ শতাংশ, খাগড়াছড়িতে ৩৫.৫৩ শতাংশ ও বান্দরবানে ৩৬.৩৮ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৪৫.৩৯ শতাংশ।

এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৫.৪৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫.৩০ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৭.০৮ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়