প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর সার্বিক দিকনির্দেশনায় হাটহাজারী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ সকালে এসআই (নিঃ) মোহাম্মদ আরিফ উদ্দিন, হাটহাজারী মডেল থানা, চট্টগ্রাম-এর নেতৃত্বে একটি টিম ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাট সাকিনের মজলিশের দীঘির পাড়স্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃত আসামি ১। মোহাম্মদ বাদশা (৪০) ও আনোয়ার হোসেন (৩১)।
অভিযানে তাদের হেফাজত হতে ৬০০ (ছয়শত) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় এবং একটি পুরাতন পিকআপ ভ্যান জব্দ করা হয়।
এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।


