বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকেন 'হ্যাঁ' আর 'না' পোস্টে সয়লাব ফেসবুক?

কেন ‘হ্যাঁ’ আর ‘না’ পোস্টে সয়লাব ফেসবুক?

প্রাইম ভিশন ডেস্ক »

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন সয়লাব কেবল ‘হ্যাঁ’ অথবা ‘না’ লেখা পোস্টে।

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাত থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফেসবুক পোস্টে কেবল ‘না’ শব্দটি লেখা একটি নতুন প্রচারণা শুরু করেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকেও এমন ‘না’ লেখা পোস্ট শেয়ার করতে দেখা যায়।

অন্যদিকে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও পরবর্তীতে একই ধরনের পোস্ট করা হয়, তবে তাদের প্রচারাভিযানের শব্দ ছিল ‘হ্যাঁ’। সংগঠনটির সমর্থকরাও ‘হ্যাঁ’ লিখে পোস্ট করা শুরু করেন।

প্রাথমিকভাবে কোনো পক্ষই এই প্রচারণার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কিছু না জানানোয় নেটিজেনদের মনে প্রশ্ন দেখা দেয়, এই ‘হ্যাঁ’ বা ‘না’ আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে।

গত ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে দেয়া ১৮ দফা সুপারিশে দলটি জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের প্রস্তাব দেয়।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার সকালে ছাত্রদল চারটি বিষয়কে ‘না’ জানিয়ে একটি পোস্ট দেয়। সেখানে বলা হয়, ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধান থেকে বাদ দেয়ার ষড়যন্ত্রকে-‘না’, স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে-‘না’, জাতীয় নির্বাচনের আগে গণভোটকে-‘না’, শত শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের-‘না’।

এদিকে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ তাদের ‘হ্যাঁ’ লেখা পোস্টের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়