প্রাইম ভিশন ডেস্ক »
মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি মোহাম্মদ শুহাদা ওসমান ১৬ নভেম্বর চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শন করেছেন। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার তাকে এক্সচেঞ্জটির বর্তমান ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। দেশের ক্যাপিটাল মার্কেটে কমোডিটি প্লাটফর্ম চালু করতে রাষ্ট্রদূতের মাধ্যমে মালয়েশিয়ার সহযোগিতার আশা ব্যক্ত করেন সিএসইর এমডি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ কমোডিটি ট্রেডিংয়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বাংলাদেশ মালয়েশিয়া থেকে ক্রুড পাম অয়েল (অপরিশোধিত পাম অয়েল) আমদানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম।
সিএসই কমোডিটি প্লাটফর্মে ভবিষ্যতে ক্রুড পাম অয়েলের ফিউচারস চালু করার আশা রাখছে। মালয়েশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের কাপিট্যাল মার্কেট বিশেষ করে কমোডিটি মার্কেটের উন্নতির জন্য সহযোগিতা প্রদান, দক্ষতা উন্নয়ন, তথ্যের আদান-প্রদান, ব্যবসায়িক উন্নয়নে কাজ করা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মালয়েশিয়ার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান বিন হাসনল, সিএসইর পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, মেজর (অব.) এমদাদুল ইসলাম, চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মোহাম্মদ মনিরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি


