সোমবার, মে ৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচব্বিশে গণহত্যার জন্য যেমন আ.লীগের বিচার চাই, একাত্তরে সম্পৃক্ত সব দলের বিচারও...

চব্বিশে গণহত্যার জন্য যেমন আ.লীগের বিচার চাই, একাত্তরে সম্পৃক্ত সব দলের বিচারও চাই: পাটওয়ারী

প্রাইম ভিশন ডেস্ক »

একাত্তরের গণহত্যায় সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর বিচার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীতে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

তিনি বলেন, ‘একাত্তর সালে কি বাংলাদেশে গণহত্যা হয়নি? গণহত্যার জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল। আমরা চব্বিশ-এ গণহত্যার জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই, একাত্তর-এ গণহত্যায় সম্পৃক্ত সব দলের বিচারও চাই। আমরা একপাক্ষিক হতে পারবো না।’

নাসিরউদ্দিন পাটোয়ারী আরও বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দেওয়া ফাঁসির রায়ের পর সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় এগোচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।’

এদিকে বিএনপির এক প্রার্থীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির এই নেতা বলেন, ‘যাদের বংশ পরিচয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি লেগে আছে, তারা আমাদের বংশের পরিচয় জিজ্ঞেস করছে। আমরা বাংলাদেশে সংস্কারের বংশ চাই। যারা চাঁদাবাজি চায় না, দুর্নীতি চায় না।’

নির্বাচনে এনসিপির অবস্থান নিয়ে পাটোয়ারী বলেন, ‘অনেক জায়গায় দেখা যায় গুলশান বা মগবাজারে হাজিরা দিলেই সিট কনফার্ম হয়ে যায়। কিন্তু আমাদের এখানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত—সবাই আবেদন করেছে, সবাই মতবিনিময়ে অংশ নিয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়