বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতানেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি ঘাতক স্বামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার এলাকায় গত ৭ জানুয়ারি বুধবার দিবাগত রাতে নেশার টাকা চেয়ে স্ত্রী লিজা আক্তার (৩৪)-এর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তার স্বামী দুলাল মিয়া (৩৭)। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনে লিজাকে মারধর করে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুলাল মিয়া।

পরবর্তী সময় স্থানীয়রা আহত অবস্থায় লিজাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত লিজা আক্তার পূর্ণমতি পূর্বপাড়ার মৃত তাজুল ইসলামের মেয়ে এবং বাউল শিল্পী ইমন সরকারের বোন। অভিযুক্ত দুলাল মিয়া একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

তারা হলো রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)। হত্যাকাণ্ডের পর থেকে দুলাল মিয়া আত্মগোপনে ছিলেন।

নিহতের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বুড়িচং থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে চট্টগ্রাম চান্দগাঁও থানা পুলিশ ও র‌্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, ‘লিজা আক্তার হত্যা মামলার আসামি দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়