Homeএই মুহুর্তেসম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর দিলেন গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর দিলেন গভর্নর

প্রাইম ভিশন ডেস্ক »

একীভূত হওয়া ৫ ব্যাংকের সব ধরনের আমানতকারীরা একবারে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগসহ নিয়মিত মুনাফা উত্তোলন করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

২০২৬ সাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ হারে সুদ পাবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন মহলে কিছু অসন্তোষ দেখা দিয়েছে; এসব নিরসনের চেষ্টা করা হচ্ছে।

কোনো পরিকল্পনাই শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এসব সমস্যা ধীরে ধীরে চিহ্নিত হয় এবং সেগুলো সমাধানে কাজ করা হয়। তবে কিছু মহল একীভূত ব্যাংকের কার্যক্রমে বাধা সৃষ্টি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
আহসান এইচ মনসুর আরও বলেন, সব আমানতকারীর মূল আমানত নিরাপদ থাকবে এবং তা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে আগেও জানানো হয়েছে। বর্তমানে গ্রাহকেরা যেকোনো স্কিম থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারছেন।

কিছু লোক টাকার বিনিময়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে উসকানিমূলক অপপ্রচার চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে, এটি বেশিদিন চলবে না বলে মন্তব্য করেন তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়