Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত

চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।  আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের গাজীর বাড়ির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নাজমুস সাকিব (৩৮)। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন ইকরাম হোসেন (২৯)। হতাহত দুজনই নৌবাহিনীর সদস্য।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, দুই নৌবাহিনীর দুই সদস্য মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পটিয়া বাইপাসে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান নাজমুস সাকিব। ইকরাম হোসেনও আহত হন। তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়