Homeমুল পাতাক্ষমতা নয়, জনগণের খেদমত করতে মাঠে নেমেছি: মীর হেলাল

ক্ষমতা নয়, জনগণের খেদমত করতে মাঠে নেমেছি: মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ক্ষমতার জন্য নয়, আমি এই এলাকার সাধারণ মানুষের খেদমত করতেই হাটহাজারীর মাঠে নেমেছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ১৭ বছরের সব অপ্রাপ্তি, উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দিতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে ধানের শীষে ভোট দিন, আমি হাটহাজারীকে সারা বাংলাদেশের জন্য অনুকরণীয়, সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

শুক্রবার (৩০ জানুয়ারি) হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে মীর হেলাল সকালে ধলই ইউনিয়নের এনায়েতপুর হতে তার গণসংযোগ শুরু করেন। এইদিন তিনি ধলই জনতা বাজার, শান্তির হাটসহ ৯টি পৃথক উঠান বৈঠক, মহিলা সমাবেশ ও পথসভায় বক্তব্য রাখেন। এছাড়াও ধলই ইউনিয়নে কয়েকটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, চবির সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম চৌধুরী তকি, ধলই ইউনিয়ন বিএনপি সভাপতি জিএম আজম মাস্টার, সাধারণ সম্পাদক নাসিম মেম্বার, সিনিয়র সহ সভাপতি কবির আহমদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক রবি চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন মানিক, যুবদল আহ্বায়ক জাহিদুল আলম বাপ্পী, সদস্য সচিব রোকন হোসেন রোকন প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়