Homeমুল পাতা‘উৎসবমুখর পরিবেশে’ মানুষ ভোট দিচ্ছে: চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা

‘উৎসবমুখর পরিবেশে’ মানুষ ভোট দিচ্ছে: চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা

প্রাইম ভিশন ডেস্ক »

মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার সকালে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “জাতির অনেক দিনে প্রত্যাশা এ ভোটে ভোটারদের ঢল নেমেছে। মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।”

‘শান্তিপূর্ণ পরিবেশে’ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, “সমগ্র চট্টগ্রামের সব কেন্দ্রে সঠিক সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে।”

কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ দুষ্কৃতকারীদের ঠেকিয়ে দেবে।”

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯৩৪ জন। মোট ১১২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীসহ মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামিক ফ্রন্টের আবদুল মালেক (চেয়ার) , মুসলিম লীগের এহছানুল হক (হারিকেন), গণঅধিকার পরিষদের মো, আরিফুল হক (ট্রাক), ইসলামী আন্দোলনের হাফেজ রুহল্রাহ (হাতপাখা) ও বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রাথী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল)।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়