রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকেন্দ্রে গিয়ে নারী শুনলেন তার ভোট হয়ে গেছে, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ প্রত্যাহার...

কেন্দ্রে গিয়ে নারী শুনলেন তার ভোট হয়ে গেছে, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ প্রত্যাহার ৩

প্রাইম ভিশন ডেস্ক »

গাজীপুর-৩ আসনের শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মহিলা ভোটকেন্দ্রে সকালে ভোট দিতে যান লাকী বেগম। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তিনি ভোট কক্ষেও ঢোকেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওই নারীকে জানান, তার ভোট দেওয়া হয়ে গেছে। বাইরে বের হয়ে লাকী বেগম উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান বিষয়টি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা দিকের এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ ৩ জনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুরের ইউএনও সজীব আহমেদ জানান, প্রত্যাহার হওয়া ওই ৩ জন হলেন- হারেছা খাতুন, মাসুম খান ও সালমা আক্তার। তাদের মধ্যে হারেছা খাতুন কেন্দ্রটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক, সালমা খাতুন পোলিং কর্মকর্তা। তিনি দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ওই নারী ভোটারের টেন্ডার ভোট নেওয়া হয়েছে।

শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সেলিম হোসেন বলেন, ভোট না দিতে পারার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা কিভাবে ঘটলো তা তদন্ত করে দেখা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়