রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রাম-৫ আসনে বিএনপির মীর হেলাল জয়ী

চট্টগ্রাম-৫ আসনে বিএনপির মীর হেলাল জয়ী

প্রাইম ভিশন ডেস্ক »

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটবাজারী-বায়েজিদ) আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক সংসদীয আসনে ১৪৩টি ভোট কেন্দ্রে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছে প্রায় ৪৪ হাজার ভোট।

এদিকে চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের ভূমিধস বিজয়ে হাটহাজারী বায়েজিদ এলাকার বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের মাঝে বাঁধ ভাঙা উল্লাসের সৃষ্টি হয়েছে।

ব্যারিস্টার মীর হেলাল তাঁকে ধানের শীষের প্রতীকে ব্যাপকভাবে ভোট ও সমর্থন জানানোয় হাটহাজারী বায়েজিদের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়