প্রাইম ভিশন ডেস্ক »
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক সংসদীয় আসনে ১৪৩টি ভোট কেন্দ্রে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন প্রায় ৪৪ হাজার ভোট।
এদিকে চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের ভূমিধস বিজয়ে হাটহাজারী-বায়েজিদ এলাকার বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের মাঝে বাঁধ ভাঙা উল্লাসের সৃষ্টি হয়েছে।
ব্যারিস্টার মীর হেলাল তাঁকে ধানের শীষের প্রতীকে ব্যাপকভাবে ভোট ও সমর্থন জানানোয় হাটহাজারী-বায়েজিদের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


