রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেফখরুল স্থানীয় সরকার, খসরু অর্থ আর সালাহউদ্দিন স্বরাষ্ট্রের দায়িত্বে

ফখরুল স্থানীয় সরকার, খসরু অর্থ আর সালাহউদ্দিন স্বরাষ্ট্রের দায়িত্বে

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনার মধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বন্টনের তালিকা দিয়েছে দলটি।

তালিকা অনুযায়ী, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব।

দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির দলীয় প্যাডে এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তরসহ একটি তালিকা টাইমস অব বাংলাদেশের হাতে এসেছে। যেখানে সই করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

তালিকা অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবু জাফর মো. জাহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন টেকনোক্র্যাট মন্ত্রী ড. খলিলুর রহমান।

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন মিজানুর রহমান মিনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছেন নিতাই রায় চৌধুরী।

নানা জল্পনা-কল্পনার পর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আ ন ম এহসানুল হক মিলন। সেইসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সরদার মো. সাখাওয়াত হোসেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন ফকির মাহবুব আনাম; একই সঙ্গে তাকে দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বও।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন শেখ রবিউল আলম। একই সঙ্গে তাকে সামাল দিতে হবে রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও।

এছাড়া বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আরিফুর হক চৌধুরী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন জহির উদ্দিন স্বপন। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন টেকনোক্র্যাট মন্ত্রী মোহাম্মদ আমির উর রশিদ। একই সঙ্গে তিনি পাচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আফরোজা খানম, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির কাঁধে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সামলাবেন আসাদুল হাবিব দুলু; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মো. আসাদুজ্জামান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন জাকারিয়া তাহের, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সামাল দেবেন দীপেন দেওয়ান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়