মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাআনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগের জন্য অব্যাহতিপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ রোববার সকালে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র জমা দেন তিনি। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বলেন, উপাচার্য ড. নিয়াজ আনুষ্ঠানিকভাবে আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী বরাবর অব্যাহতিপত্র জমা দিয়েছেন। উপাচার্য পদ থেকে অব্যাহতি নেবেন বলে জানান তিনি।

প্রটোকল অফিসার আরও বলেন, মন্ত্রণালয় থেকে এখনো কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পরে কবে থেকে সরকার এটি কার্যকর করবে সে অনুযায়ী বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে চিঠিতে অব্যাহতিপত্র (পদত্যাগপত্র) উল্লেখ রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়