রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাগ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের হালিশহর থানাধীন এসি মসজিদের পাশে একটি আবাসিক ভবনের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পরিবারের শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে হালিমা মঞ্জিল নামের ভবনের ৩য় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫)।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

আহতদের হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় মো. মকবুল। তিনি জানান, সেহেরির আগে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে জেনেছি। দগ্ধ সকলে একই পরিবারের সদস্য।

কুমিল্লার বুড়িচং থেকে এক ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল আরেক ভাইয়ের পরিবারের সদস্যরা। ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়