বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে কাতার

সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে কাতার

প্রাইম ভিশন ডেস্ক »

যেসব এন্ট্রি বা প্রবেশ ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে তেমন সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে কাতার সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, পরিস্থিতির ওপর নির্ভর করে এ সময়সীমা আরো বাড়ানো হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ভিসার মেয়াদের নতুন সময়সীমা কার্যকর হবে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। এর মধ্যে কাতারও রয়েছে। আকাশসীমা বন্ধ থাকা দেশটির বিমানবন্দর কার্যক্রম স্থগিত হওয়ায় আটকে পড়েছেন হাজার হাজার বিদেশী।

বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়া বা অতিরিক্ত আবেদনের প্রয়োজন নেই।

তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব এন্ট্রি ভিসার ক্ষেত্রে নিয়মভঙ্গ (ভায়োলেশন) হয়েছে, সেসব ভিসাধারীকে নির্ধারিত জরিমানা পরিশোধের পর নিষ্পত্তি করতে হবে। এরপর উল্লিখিত তারিখ থেকে তাদের ক্ষেত্রেও ভিসা বৃদ্ধি ও ফি মওকুফ প্রযোজ্য হবে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলছে, বাসিন্দা ও দর্শনার্থীদের আইনগত অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়