বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

প্রাইম ভিশন ডেস্ক »

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র।

মঙ্গলবার (৩ মার্চ) আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসির নৌ বাহিনী ২০টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে বাহরাইনের শেখ ইসা এলাকার মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের আঘাত হানে, ঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ধ্বংস হয়েছে।

তবে এ হামলার কোন প্রমাণ তারা দেখায়নি। হামলার বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মার্কিন ও ইসরাইলি হামলার জবাবে ইরান এ হামলা ঘটিয়েছে।

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদেশি দূতাবাস ও কূটনীতিক আবাসস্থল এলাকায় বিস্ফোরণ এবং ধোঁয়ার স্তর দেখা গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোন মার্কিন দূতাবাসে আঘাত করেছে এবং আগুন ধরে গেছে।

এছাড়া কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতারে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে ।

শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার স্ত্রীসহ পরিবারের কয়েক সদস্যও প্রাণ হারিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়