প্রাইম ভিশন ডেস্ক »
সচিবালয় এসে পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন দুর্নীতি যেমন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার। আজ মঙ্গলবার দুপুরের পর তারা পদত্যাগপত্র জমা দেন।
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
পরে আজিজী সাংবাদিকদের বলেন, ‘আমরা চাপের মুখে পদত্যাগ করিনি, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমরা এই সময়টা খুব এনজয় করেছি।’


