সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেইরান ইস্যুতে সৌদি-পাকিস্তানের বৈঠক

ইরান ইস্যুতে সৌদি-পাকিস্তানের বৈঠক

প্রাইম ভিশন ডেস্ক »

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে ‘রিয়াদের বিরুদ্ধে তেহরানের আগ্রাসন’ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই বৈঠকে ‘সৌদি আরবের বিরুদ্ধে ইরানের আগ্রাসন’ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয় আরও জানায়, উভয় পক্ষ আশা প্রকাশ করেছে যে ইরান বিচক্ষণতা ও যুক্তির পথ বেছে নেবে এবং ভুল সিদ্ধান্ত বা বিভ্রান্তিকর পদক্ষেপ থেকে বিরত থাকবে।

প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরাইলও।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।

তথ্যসূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়