সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেহাটহাজারীতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলাল

হাটহাজারীতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে পৌরসভার বিভিন্ন সড়কের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম.পি, প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এ সময় তিনি পৌরসভার প্রশাসক মহোদয়সহ দায়িত্বশীলদের নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি যাকাত ফান্ড থেকে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেককে ১০,০০০/- করে চেক বিতরণ করেন।

পরবর্তীতে ফতেপুর ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতি দরিদ্রদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন যা পর্যায়ক্রমে সকল ইউনিয়নে প্রায় ২১,০০০ মানুষকে প্রদান করা হবে।

এ সময় তিনি বাসস্ট্যান্ডের যানজট নিরসনে উচ্ছেদ কার্যক্রমসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রমের তদারকি করেন এবং উপস্থিত সাধারণ মানুষের খোঁজ খবর নেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়