শনিবার, মে ৯, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামসাতকানিয়ায় অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত

সাতকানিয়ায় অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রাজমহল সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চন্দনাইশের দোহাজারী বাদুরখানা এলাকার মনিদ্র দে’র ছেলে বাবুল দে (৫৫) ও সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের বণিক পাড়া এলাকার মৃত নিরঞ্জন ধরের ছেলে রঞ্জিত ধর (৫০)।

দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট সম্রাট হোসাইন  জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে দোহাজারীর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়