মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img
Homeমুল পাতাইউপিডিএফ সমন্বয়ককে গুলি করে হত্যা খাগড়াছড়িতে

ইউপিডিএফ সমন্বয়ককে গুলি করে হত্যা খাগড়াছড়িতে

প্রাইম ভিশন ডেস্ক »

খাগড়াছড়ির পানছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফের উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীতিদত্ত চাকমা গণতান্ত্রিক ইউপিডিএফের পানছড়ি উপজেলা উপজেলা সমন্বয়ক ছিলেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর পর পুলিশ সেখানে যায়। এর আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে। এখানে আমাদের সংগঠন ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো.কায় কিসলু বলেন, নীতিদত্ত চাকমার লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়