Homeএই মুহুর্তেজ্বালানি সাশ্রয়ে সশরীরে ও অনলাইন মিলিয়ে পাঠদানের পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

জ্বালানি সাশ্রয়ে সশরীরে ও অনলাইন মিলিয়ে পাঠদানের পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

জ্বালানি সাশ্রয়ে অন অ্যান্ড অফ স্কুলিং চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘জ্বালানি-সংকট শুধু বাংলাদেশ নয়; এটা বিশ্বব্যাপী সংকট। এটা কত দিন স্থায়ী থাকবে আমরা জানি না। সেই কারণে আমরা ভাবছি আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ ব্লেডিং সিস্টেম করতে।

আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস ছিল। রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনের কারণে আমরা কিছু ক্লাস লস করেছি। এই সংকট সমাধানে আমরা ছয় দিন ক্লাস নেওয়ার চিন্তা করছি। এই সময়ে বিশ্বব্যাপী জ্বালানি-সংকট দেখা দেয়। তাই আমরা ভাবছি ব্লেন্ডিং করা যায় কি না। ৫০ শতাংশ মানুষ চাচ্ছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তবে পুরোপুরি অনলাইনে চলে গেলে আমরা আন সোশ্যাল হয়ে যাব। তাই সব বিষয় চিন্তা করে কী করা যায় আমরা ভাবছি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা আলোচনা করে ক্যাবিনেট বৈঠকে উপস্থাপন করব। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়