শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeমুল পাতা২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

প্রাইম ভিশন ডেস্ক »

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেলের একটি চালান নিয়ে আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ইয়ান জিং হে নামের একটি জাহাজ। রাতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ ভিড়বে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বলেন, ইয়ান জিং হে নামের জাহাজটি ভোরে বহির্নোঙরে এসে পৌঁছে। অগ্রাধিকার ভিত্তিতে জাহাজটিকে বার্থিং দেয়া হবে। তা ছাড়া আজ রাতে শান গ্যাং ফা জিয়ান নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভেড়ার কথা রয়েছে। আগামীকাল এলএনজি নিয়ে আরও একটি জাহাজ আসার কথা।

ইয়ান জিং হে ও শান গ্যাং ফা জিয়ান নামের জাহাজ দুটির শিপিং এজেন্ট প্রাইডের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, আজ ভোরে ভেড়া জাহাজটি সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টনের কিছু বেশি ডিজেল নিয়ে এসেছে। জাহাজটি ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় আছে। রাতে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে আসছে শান গ্যাং ফা জিয়ান।

এর আগে মার্চে জ্বালানি নিয়ে ৩৩টি জাহাজ ভিড়েছিল বন্দরে। তার মধ্যে বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে আসে ১৫টি জাহাজ। এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে আটটি এবং এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আসে নয়টি জাহাজ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়