Homeমুল পাতাবোয়ালখালীতে ভাণ্ডালজুড়ি খালে মিলল অজ্ঞাতনামা নারীর লাশ

বোয়ালখালীতে ভাণ্ডালজুড়ি খালে মিলল অজ্ঞাতনামা নারীর লাশ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে অজ্ঞাতনামা এক নারীর লাশ পাওয়া গেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা এ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালের মাঝে এক নারীর লাশ দেখতে পান। লাশটি উপুর হয়ে পড়েছিল। তার পরনে কালো রঙের সেলোয়ার-কামিজ রয়েছে। চুলে ক্লিপও রয়েছে। বয়স আনুমানিক ৩০-৩৫ হবে।

খাল দিয়ে বর্ষামৌসুমে পানির ঢল নামলেও শুকনো মৌসুমে পাহাড় থেকে অল্প পরিমাণে স্বচ্ছ পানি প্রবাহিত হয়। ফলে লাশ ভেসে আসার মতো তেমন একটা সুযোগ নেই বলেও জানা গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে মহিলার লাশ উদ্ধারের জন্য পুলিশ গেছে। তার পরিচয় শনাক্তসহ সার্বিক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়