প্রাইম ভিশন ডেস্ক »
দেশে হাম ও রোগটির উপসর্গে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ২৩৬ জন। তাদের মধ্যে ২২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ১১ জনসহ হাম ও উপসর্গ নিয়ে মোট ১২৮ জন মারা গেছেন। পরীক্ষায় তাদের মধ্যে ২১ জনের শরীরে হামের জীবাণু পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৯ হাজার ৮৮৩ জন রোগী হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে মোট ১ হাজার ৩৯৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের ঘাটতি ও সচেতনতার অভাব এবং সময়মতো চিকিৎসা না নেওয়ার কারণে পরিস্থিতি জটিল হচ্ছে। সংক্রমণ রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।


