সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিকে খুঁজতে গিয়ে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার

বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিকে খুঁজতে গিয়ে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে অঞ্চল থেকে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার করেছে পুলিশ। এই এলাকায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধান করতে গিয়ে পুলিশ ওই অংশ বিশেষ পায়।

পিনেলাস কাউন্টিতে পাওয়া খণ্ডিত অংশটি বৃষ্টির কি না তা এখনো শনাক্ত হয়নি। ফ্লোরিডার প্রধান আইনপ্রয়োগকারী সংস্থা হিলসবরো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, এটি ‘ইন্টারস্টেট ২৭৫ ও ৪র্থ স্ট্রিট নর্থের’ সংযোগস্থলের কাছে পাওয়া গেছে। এই জায়গাটি হাওয়ার্ড ফ্রাংকল্যান্ড সেতুর সেন্ট পিটার্সবার্গ অংশে পড়েছে। এই সেতুর কাছে থেকে সম্প্রতি আরেক শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার হয়েছে।

পুলিশের ধারণা লিমনের বান্ধবী ২৭ বছর বয়সী নাহিদা বৃষ্টিও মারা গেছেন। সম্প্রতি এই দুই শিক্ষার্থী একইদিনে নিখোঁজ হন। একটি হত্যা মামলায় পুলিশ লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়াকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে দুজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সময় রোববার আদালতে জমা হওয়া একটি নথিতে উল্লেখ করা হয়েছে, বৃষ্টি ও লিমন নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে হিশাম চ্যাটজিপিটিতে লাশ গুম করার উপায় জানতে চেয়েছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়