ফতেপুর ইউনিয়নে উপজেলা প্রশাসন কর্তৃক আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
অভিযান পরিচালনাকালে মহাসড়কের পাশে বালু রাখায় চলাচলে বিঘ্ন ঘটায় মো. শাহাবুদ্দিনকে মহাসড়ক আইন, ২০২১ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়।
বিভিন্নস্থানে মহাসড়কের দুইপাশে সড়ক দখল করে নির্মাণ সামগ্রী না রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তীতে যারা রাখবেন আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


