রবিবার, মে ১৭, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআগামী সপ্তাহেই ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

আগামী সপ্তাহেই ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

প্রাইম ভিশন ডেস্ক »

গত মাসের যুদ্ধবিরতির পর ইরানের ওপর পুনরায় বড় ধরনের হামলা চালানোর লক্ষ্যে সবচেয়ে ‘জোরালো প্রস্তুতি’ শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই এই অভিযান শুরু হতে পারে।

মার্কিন কর্মকর্তাদের মতে, সম্ভাব্য এই অভিযানে ইরানের মাটির নিচে বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া পরমাণু সরঞ্জামগুলো উদ্ধারের জন্য সরাসরি কমান্ডো বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে এই ধরনের অভিযান অত্যন্ত জটিল এবং প্রাণহানির উচ্চ ঝুঁকি রয়েছে। কারণ, অভিযান এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করতে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করতে হবে এবং সেখানে ইরানি স্থলবাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষের প্রবল সম্ভাবনা রয়েছে।

সামরিক কর্মকর্তাদের তথ্যানুযায়ী, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খারগ দ্বীপ’ দখলের পরিকল্পনাও বিবেচনায় রাখা হয়েছে। এছাড়া অন্য একটি বিকল্প হিসেবে ইরানের সামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে আগের চেয়ে আরও ভয়াবহ ও নিবিড় বোমাবর্ষণ করার পরিকল্পনাও রয়েছে।

ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের দাবি, ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া, দেশটির পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি দূর করা এবং ইরানি জনগণকে বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের ‘পরিবেশ তৈরি’ করে দিতেই তারা এই অভিযান শুরু করেছিল। তবে গত মাসের যুদ্ধবিরতির ফলে তাদের ঘোষিত সেই লক্ষ্যগুলো এখনো অপূর্ণ থেকে গেছে। সেই লক্ষ্যগুলো পূরণ করতেই পুনরায় হামলার এই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়