মঙ্গলবার, মে ১৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপথেই থেমে গেলেন তামিম

পথেই থেমে গেলেন তামিম

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুস্তাকিম কামাল তামিম নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।

তিনি উপজেলার আধুনগর ইসলামিয়া মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা এলাকার রাশেদ কামালের ছেলে।

রবিবার (১৭ মে) রাত ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার বিদ্যুৎ অফিস ও ইটারি রুফটপ এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সঙ্গে থাকা কামিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ আব্দুল্লাহ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি হানিফ পরিবহনের বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘লোহাগাড়ায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়