শুক্রবার, মে ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেরামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারের বাবাকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া রামিসার বড় বোন রাইসা আক্তারের সব দায়িত্ব নিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের পল্লবীতে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ধৈর্য সহকারে রামিসার বাবার কথাও শোনেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়