শুক্রবার, মে ২২, ২০২৬
spot_img
Homeমুল পাতাআন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ

আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ

প্রাইম ভিশন ডেস্ক »

মাথায় সোনালি ঢেউখেলানো চুলের মতো লোম থাকায় অ্যালবিনো জাতের একটি মহিষের নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে তাকে কোরবানি করা হবে।

সোনালী রঙের আঁচড়ানো চুলের প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড ওজনের এই ষাঁড় মহিষটি ইতোমধ্যেই এক ধরনের তারকাখ্যাতি পেয়ে গেছে। তাকে দেখতে সেখানে কৌতূহলী দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। তাছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি, ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্টসহ বেশ কয়েকটি গণমাধ্যমেও আলোচনায় উঠে এসেছে মহিষটি।

মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, তার ভাই মহিষটির ‘অসাধারণ চুলের’ কারণে এর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রেখেছেন।

তিনি বলেন, মে মাসজুড়ে মানুষ ঢাকার কাছে নারায়ণগঞ্জে অবস্থিত তার খামারে মহিষটিকে দেখতে ভিড় জমিয়েছে।

পাঁচ বন্ধু ও স্বজনকে সঙ্গে নিয়ে আসা এক ভক্ত বলেন, ‘সত্যিই মহিষটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল রয়েছে। আমার ভাতিজা “ডোনাল্ড ট্রাম্প”কে দেখতে এক ঘণ্টার নৌভ্রমণ করে এসেছে।’

তবে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ যখন এ মাসের শেষ দিকে প্রায় ১ কোটি ২০ লাখ গবাদিপশু কোরবানির প্রস্তুতি নিচ্ছে, তখন এই মহিষটিকেও জবাই করা হবে।

গত এক বছর ধরে চার বছর বয়সী প্রাণীটির দেখাশোনা করে আসা মৃধা বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে খুব মিস করব। কিন্তু এটিই হলো ঈদুল আজহার মূল চেতনা—ত্যাগ স্বীকার করা।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়