সোমবার, মে ২৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচিটাগাং চেম্বারের শীর্ষ তিন নেতৃত্ব নির্বাচিত

চিটাগাং চেম্বারের শীর্ষ তিন নেতৃত্ব নির্বাচিত

প্রাইম ভিশন ডেস্ক »

শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের পর সংগঠনটির শীর্ষ তিন পদে নতুন নেতৃত্ব চূড়ান্ত হয়েছে।

সভাপতি পদে মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহ-সভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি পদে মশিউল আলম স্বপনকে নির্বাচিত করা হয়েছে।

জানা গেছে, ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নবনির্বাচিত পরিচালকদের বৈঠকে মতামতের ভিত্তিতে আমির হুমায়ুন চৌধুরী চেম্বারের শীর্ষ তিন নেতৃত্ব চূড়ান্ত করেন। তিনি চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ও এই প্যানেলের প্রধান উপদেষ্টা ছিলেন।

আমিরুল হক চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান। তিনি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে তাঁকে সভাপতি পদে চূড়ান্ত করা হয়।
সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসাইন চৌধুরীকে অর্ডিনারি ক্যাটাগরি থেকে এই পদে চূড়ান্ত করা হয়।

তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর ছোট ভাই।

সহ-সভাপতি ব্যবসায়ী মশিউল আলম স্বপন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে তাঁকে এই পদে চূড়ান্ত করা হয়।

সোমবার (২৫ মে) দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে চেম্বারের প্রেসিডিয়াম (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১৩ বছর পর গত ২৩ মে চিটাগাং চেম্বার পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়