মঙ্গলবার, মে ২৬, ২০২৬
spot_img
Homeমুল পাতামেসিকে নিয়ে স্বস্তির খবর

মেসিকে নিয়ে স্বস্তির খবর

প্রাইম ভিশন ডেস্ক »

মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ইন্টার মায়ামির ৬-৪ ব্যবধানের ম্যাচে লিওনেল মেসির ইনজুরি নিয়ে যে বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি হয়েছিল, তার অবসান ঘটেছে। আর্জেন্টিনার গণমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ নিশ্চিত করেছে, মেসির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে এবং তাঁর এই সমস্যা মোটেও গুরুতর কোনো ইনজুরি নয়।

ইন্টার মায়ামি ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কেবল ‘অতিরিক্ত ক্লান্তিজনিত পেশির টান বা ওভারলোড রয়েছে। কোনো ধরনের পেশি ছিঁড়ে যাওয়ার ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল।

মায়ামির কোচ অ্যানহেল গুইলার্মো হোয়োস মেসির পরিস্থিতি নিয়ে সবাইকে আশ্বস্ত করে বলেন, “ভারী মাঠ এবং বৃষ্টির কারণে মেসি কিছুটা ক্লান্ত ছিলেন। কোনো ধরনের বড় ঝুঁকি এড়াতেই মূলত সতর্কতাস্বরূপ তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।”

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দলের কিছু সদস্য আর্জেন্টিনার এজেজা ট্রেইনিং কমপ্লেক্সে অনুশীলন শুরু করেছেন। আগামী ৩১ মে (রবিবার) পুরো দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে। চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়ায়, আগামী ১ জুন (সোমবার) মার্কিন যুক্তরাষ্ট্রেই জাতীয় দলের ক্যাম্পের সাথে সরাসরি যুক্ত হবেন লিওনেল মেসি। এটি হতে যাচ্ছে মহাতারকা মেসির ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচগুলোতে মেসিকে খেলিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে নাকি বিশ্রামে রাখা হবে, তা কোচ লিওনেল স্কালোনির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের সংগে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ সূচি:

১৬ জুন: বনাম আলজেরিয়া (অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি)

২২ জুন: বনাম অস্ট্রিয়া (ডালাস)

২৭ জুন: বনাম জর্ডান (ডালাস)

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়