বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেজাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বিশেষ মোনাজাতে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি দেশবাসী ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়েন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ছবি: বাসস

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেছেন। বৃহস্পতিবার সকালে তারা এই জামাতে অংশ নেন।

সকাল ৭টা ৩১ মিনিটে শুরু হওয়া এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি দেশবাসী ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ এই জামাতে অংশ নেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই ঈদ জামাতে নারীদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল।

ঈদের নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শেরেবাংলা নগরে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

দুপুরে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ ভোজে যোগ দেবেন।

এর আগে বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারো হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়