বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেহাদি হত্যা নিয়ে পশ্চিমবঙ্গের পরাজিত প্রার্থী কী বলল তা আমলে নেওয়ার বিষয়...

হাদি হত্যা নিয়ে পশ্চিমবঙ্গের পরাজিত প্রার্থী কী বলল তা আমলে নেওয়ার বিষয় নয়

প্রাইম ভিশন ডেস্ক »

পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থী শহিদ শরিফ ওসমান হাদী হত্যা নিয়ে কী মন্তব্য করেছেন, তা বাংলাদেশের আমলে নেয়ার মতো বিষয় নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জোর দিয়ে বলেছেন, তবে হাদী হত্যার বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজেপির কাছে ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর বাংলাদেশে আগের বছরের বড় একটি হত্যাকাণ্ডের আসামিদের পশ্চিমবঙ্গে গ্রেপ্তারের পর এ বিষয়ে তাকে ‘চুপ থাকতে বলেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’ বলে দাবি করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কলকাতার ধর্মতলার ‘ওয়াই চ্যানেল’ এলাকায় এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তৃতায় রাজ্য ও কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির কড়া সমালোচনা করার সময় তিনি এমন দাবি করেন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে তার এ বক্তব্য প্রচার করা হয়। তার বক্তব্যটি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে এদেশেও বিতর্ক তৈরি হয়।

এদিন সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিজয় বাংলাদেশের কূটনীতি এবং গণতন্ত্রের জন্য বড় বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা এবং মন্ত্রণালয়ের দেশ-বিদেশের কর্মকর্তাদের ধন্যবাদ দিয়ে তিনি আরও বলেছেন, বিএনপির পররাষ্ট্রনীতির ধারাবাহিক সাফল্যও এটা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়