শুক্রবার, জুন ৫, ২০২৬
spot_img
Homeটপ নিউজকক্সবাজারে কালভার্ট নির্মাণকালে পাহাড় ধসে দুই শ্রমিক নিহত

কক্সবাজারে কালভার্ট নির্মাণকালে পাহাড় ধসে দুই শ্রমিক নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণের কাজ করার সময় পাহাড়ের মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে থাকা শ্রমিক আব্দুল খালেক জানান, নিহত মোহাম্মদ ইলিয়াস তার চাচাতো ভাই এবং মো. রাকিব তার ভাগিনা। আহত মো. শাহজাহানও তাদের স্বজন। তারা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাসিন্দা। আহত শাহজাহান সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কে কালভার্ট নির্মাণের জন্য ভিত্তি খননের কাজ চলাকালে হঠাৎ ওপর থেকে পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে তিনজন চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইলিয়াস ও রাকিবকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিদর্শন শেষে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়