রবিবার, জুন ৭, ২০২৬
spot_img
Homeসংবাদপ্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কমিটি গঠন করবে বাংলাদেশ-তুরস্ক

প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কমিটি গঠন করবে বাংলাদেশ-তুরস্ক

প্রাইম ভিশন ডেস্ক »

দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা সমস্যাসহ দ্বি-পাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।

সাক্ষাতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রেসিডেন্ট পদে খলিলুর রহমানকে সমর্থন জানানোসহ বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি অব্যাহত সমর্থন জানানোর জন্য তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন— পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে তিন দিনের বাংলাদেশ সফরে সিউল থেকে ঢাকায় আসেন হাকান ফাদান। শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এরপর রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যান এবং রাতে ঢাকায় ফেরেন। তিন দিনের সফর শেষে আজ ঢাকা ছাড়বেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়