মঙ্গলবার, জুন ৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে এমপি মজিবুরের মামলার আবেদন

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে এমপি মজিবুরের মামলার আবেদন

প্রাইম ভিশন ডেস্ক »

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন হয়েছে।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এই মামলার আবেদন করেন। আবেদনে তাদের বিরুদ্ধে হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

অপর তিনজন হলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়