শনিবার, জুন ২০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেছাগল তুলতে গিয়ে ৪ জনের মৃত্যু

ছাগল তুলতে গিয়ে ৪ জনের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে মারা গেছেন চারজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার টেলকি জলই গ্রামে।

মৃত ব্যক্তিরা হলেন গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে।

আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন মধুপুর থানার ওসি এ কে এম ফজলুর হক।

স্থানীয়রা জানাচ্ছেন, আজ সকালে একটি ছাগল পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। পরে ছাগলটিকে উদ্ধার করতে প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বের হয়ে আসেননি।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাতে ওসি ফজলুর হক জানিয়েছেন, পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়