Tuesday, June 23, 2026
spot_img
Homeমুল পাতালোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রাইম ভিশন ডেস্ক »

লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী  বলেন, চুনতি বাজার এলাকায় ইম্পেরিয়াল পরিবহন ও পুরবী পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম সূরাইয়া জান্নাত বলে প্রাথমিকভাবে জানা গেলেও বিষয়টি এখনও যাচাই-বাছাই করা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়