Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তেহজের প্রাক-নিবন্ধনে যেসব তথ্য দিতে হবে

হজের প্রাক-নিবন্ধনে যেসব তথ্য দিতে হবে

প্রাইম ভিশন ডেস্ক »

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের আবশ্যিকভাবে যেসব তথ্য দিতে হবে তা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (০১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে হজে গমনেচ্ছু বাংলাদেশি সব নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে- হজে যাওয়ার প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। হজযাত্রীদের প্রাক-নিবন্ধনকালে জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল ফোন নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে।

একই পরিবারের একাধিক ব্যক্তির একটি ব্যাংক একাউন্ট থাকলেও চলবে।
হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীর ব্যাংক হিসাব থাকা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, আগে যারা প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৭ সালের হজের জন্য গত ০১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন শুরু হয়েছে।

সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে এ বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয় ৷

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়