Sunday, July 5, 2026
spot_img
Homeমুল পাতা৮টি অবিশ্বাস্য সেভ-পরাজয়েও ম্যাচের নায়ক ভোজিনহা

৮টি অবিশ্বাস্য সেভ-পরাজয়েও ম্যাচের নায়ক ভোজিনহা

প্রাইম ভিশন ডেস্ক »

আর্জেন্টিনার বিপক্ষে খেলাই যাদের কাছে স্বপ্নপূরণের মতো, সেই কেপ ভার্দেই আজ কাঁপিয়ে দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। ৩-২ ব্যবধানের জয়ে লিওনেল মেসির দল শেষ ষোলোতে উঠলেও প্রচুর ঘাম ঝরাতে হয়েছে। মেসিদের এই ঘাম ঝরানোর পেছনে যার সবচেয়ে বেশি ভূমিকা, তিনি কেপ ভার্দের আলোচিত গোলকিপার ভোজিনহা। আর্জেন্টিনার বিপক্ষে অন্তত ৮টি গোল তিনি সেভ করেছেন, যার চারটি স্রেফ অবিশ্বাস্য!

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে খেলতে এসে সমর্থকদের মন জিতে নিয়েছে কেপ ভার্দে। তাদের রূপকথার যাত্রার সমার্থক হয়ে উঠেছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। ম্যাচ শুরুর আগে তিনি বলেছিলেন, ‘আর্জেন্টিনা আর মেসির বিপক্ষে খেলা যেকোনো ফুটবলারের জন্য স্বপ্ন।’ সেই স্বপ্ন পূরণের রাতে মেসিকে তিনি যেভাবে আটকে রাখলেন, সেটা সারাজীবন মনে রাখবেন আর্জেন্টাইন কিংবদন্তি।

পুরো টুর্নামেন্টে ১৮টি সেভ করেছেন ভোজিনহা, যার মধ্যে স্পেনের বিপক্ষে ৭টি এবং আজ আর্জেন্টিনার বিপক্ষে একাই ৮টি নিশ্চিত গোল রুখে দেন। বিশ্বকাপের ইতিহাসে ৪০ বছর বা তার বেশি বয়সে একটি একক টুর্নামেন্টে ভোজিনহার চেয়ে বেশি সেভ করার কীর্তি আছে কেবল ইতালির দিনো জফ এবং ইংল্যান্ডের পিটার শিলটনের। টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও প্যারাগুয়ের অরল্যান্ডো গিল এবং কুরাসাওয়ের ইলোয় রুমের পর ভোজিনহাই এখন পর্যন্ত আসরের তৃতীয় সর্বোচ্চ সেভ করা গোলরক্ষক।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের শেষ ৬০ মিনিটে ভোজিনহা একাই লিওনেল মেসির নিশ্চিত ৪টি গোল নসাৎ করে দিয়েছেন। ৬৩ মিনিটে বক্সের মাত্র ৩-৪ গজ দূর থেকে মেসির নেওয়া বুলেট গতির ডান পায়ের শট শরীর দিয়ে রুখে দেন ভোজিনহা। ৭৩ মিনিটে মেসির ট্রেডমার্ক ফ্রি-কিক যখন জালের ডান কোনা দিয়ে জড়াতে যাচ্ছিল, তখন শূন্যে ঝাঁপিয়ে হাত দিয়ে তা প্রতিহত করেন।

যোগ করা সময়ে ডিফেন্ডারদের প্রাচীর ভেদ করে মেসির নেওয়া নিচু ফ্রি-কিক নিখুঁত নিশানায় হাঁটু গেড়ে বসে তালুবন্দী করেন কেপভার্দের গোলকিপার। অতিরিক্ত সময়ে বক্সের মাথা থেকে ডিফ্লেক্টেড বলে মেসির নেওয়া আরও একটি দুর্দান্ত শট বাম দিকে ডাইভ দিয়ে পাঞ্চ করে ফিরিয়ে দেন ভোজিনহা। ম্যাচ জুড়ে আর্জেন্টিনাকে খাদের কিনারে ঠেলে দেওয়া কেপ ভার্দের ফুটবলাররা ম্যাচ শেষে মেতে ওঠেন মেসির সাথে ছবি তোলার আনন্দে। আর বিশ্বজয়ী অধিনায়কও হাসিমুখে মেটান সেই আবদার।

দেশে ফিরে ভোজিনহাকে আপাতত বেকার থাকতে হবে। কারণ, পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সাথে চুক্তি শেষ হওয়ার পর এই মুহূর্তে তিনি অফিশিয়ালি কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ নন। তবে আর্জেন্টিনা ম্যাচের পর গ্যারি নেভিল বলেন, ‘এই বিশ্বকাপের পর ভোজিনহাকে আর ক্লাবহীন থাকতে হবে না। ও এত শান্ত আর পরিণত! ও এতদিন কোথায় লুকিয়ে ছিল? আমি আর কখনো ছোট দলগুলোর অংশগ্রহণ নিয়ে সংশয়

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়