মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেজাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

প্রাইম ভিশন ডেস্ক »

১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

এদিন সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর : ০২ ২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও

০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়