Saturday, July 11, 2026
spot_img
Homeচট্টগ্রামপানিবন্দি মানুষের পাশে সাঈদ আল নোমান

পানিবন্দি মানুষের পাশে সাঈদ আল নোমান

প্রাইম ভিশন ডেস্ক »

ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন বাসিন্দারা। বৃহস্পতিবার এসব এলাকার মধ্যে বেশ কয়েকটিতে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এদিন নগরীর হালিশহর, বারনীঘাট, গলিচিপা পাড়া, ফুল চৌধুরী পাড়া, সুন্দরী পাড়া, গোডাউন বাজার উত্তর গেইটসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্থানীয় এমপি সাঈদ আল নোমান। এ সময় তিনি দুর্ভোগে পড়া পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা বিতরণ করেন।

ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রাম ১০ আসনের এই এমপি বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। পানিবন্দি ও অসহায় মানুষের কষ্ট লাঘবে যা যা প্রয়োজন, তা করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

গত বুধবারও নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের পানওয়ালা পাড়া এলাকার পানিবন্দি মানুষের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেছিলেন সাঈদ নোমান। পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ দুটি এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়