Tuesday, July 14, 2026
spot_img
Homeমুল পাতাবন্যাদুর্গতদের জন্য বিপিসির ত্রাণ প্রদান

বন্যাদুর্গতদের জন্য বিপিসির ত্রাণ প্রদান

প্রাইম ভিশন ডেস্ক »

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র অধীনস্থ কোম্পানি ইস্টার্ণ রিফাইনারি পিএলসি., পদ্মা অয়েল পিএলসি., যমুনা অয়েল পিএলসি. এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কর্তৃক চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যাদুর্গত জনগণের মাঝে ২ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এর উপস্থিতিতে ত্রাণগুলো সোমবার (১৩ জুলাই) সকালে সার্কিট হাউজে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রাণ গ্রহণ করেন। ত্রাণের প্রতি প্যাকেটে আছে- ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ প্যাকেট বিস্কুট (ফ্যামেলি সাইজ), ৪ প্যাকেট নুডুলস, ৬ পিস ওরস্যালাইন এবং ২ পিস সাবান।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিনসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোম্পানীগুলো ও বিপিসির কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়