Tuesday, July 14, 2026
spot_img
Homeএই মুহুর্তেচলন্ত গাড়িতে হামলা, চালকের মৃত্যু

চলন্ত গাড়িতে হামলা, চালকের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

মীরসরাই উপজেলার জোরারগঞ্জে একটি পণ্যবোঝাই লরি থেকে রক্তাক্ত অবস্থায় এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ফারদিন মডেল পাম্পের সামনে পার্কিং করা লরি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জামাল উদ্দিন (৫৬), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচা এলাকার বাসিন্দা।

চালকের সহকারী বেলাল হোসেন জানান, ভোর তিনটার দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে লরিটি রওনা দেয়।

পথে ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার সেতু এলাকায় সরু সড়কের কারণে গাড়ির গতি কমে গেলে ৪–৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। লরির সামনের কাচ ভাঙচুর করে চালক জামাল উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
তিনি আরও জানান, আহত অবস্থাতেও চালক কোথাও না থেমে গাড়ি চালিয়ে যেতে বলেন। আতঙ্কের মধ্যে লরি চালিয়ে ফেনী পর্যন্ত পৌঁছান।

তবে অতিরিক্ত রক্তক্ষরণে পথেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। পরে অন্য চালকদের সহায়তায় লরিটি মীরসরাইয়ের জোরারগঞ্জে নিয়ে আসা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন এলাকায় ঘটেছে। তাই সংশ্লিষ্ট থানা মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়